প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে ৩২টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঈদমনি এলাকার আবদুল হামিদের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ যাওয়ার পর বাড়ির লোকজন পালিয়ে যায়। চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, বাড়ির মালিক আবদুল হামিদকে আসামি করে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।