কার্বাইডযুক্ত আম বিক্রির দায়ে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদর বাজারে গতকাল শুক্রবার সকালে কার্বাইডযুক্ত আম বিক্রির দায়ে দুই ব্যক্তিকে ২৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন ইউএনও মো. আলমগীর হোসেন। সাজাপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন নগরকান্দা উপজেলার বনগ্রামের ইউনুস মিয়া ও বিল্লাল শেখ। উপজেলা স্যানিটারি পরিদর্শক গোলাম মাওলা জানান, সকাল নয়টার দিকে ওই দুই ব্যক্তি ২০ মণ আম ভাঙ্গা বাজারে বিক্রি করতে নিয়ে আসেন। আম পরীক্ষা করে কার্বাইডের অস্তিত্ব পাওয়া যায়। পরে পুলিশ তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। মো. আলমগীর হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাঁদের সাজা দেওয়া হয়। ফরিদপুর অফিস|