কার্যালয়ে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর শহরের আলীয়া মাদ্রাসা এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের জেলা কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের জেলা শাখার ব্যবস্থাপক প্রসাদ চন্দ্র আকাশ গতকাল বুধবার লক্ষ্মীপুর মডেল থানায় অভিযোগ দিয়েছেন। তিনি বলেন, বুধবার ভোররাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের জেলা কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভেতরে ঢুকে চোর ক্যাশবাক্স ভেঙে টাকাসহ বিভিন্ন জিনিস নিয়ে যায়। এর আগেও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে চুরি হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।