কার্যালয়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাঁচশতকুড়া গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে শহীদ আবু স্মৃতি সংসদের কার্যালয় পুড়ে গেছে। এ ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। স্মৃতি সংসদের সভাপতি আশরাফ আলী মল্লিক জানান, সংসদ কার্যালয়ের জমি নিয়ে স্থানীয় পনু মল্লিকের সঙ্গে তাঁদের বিরোধ রয়েছে। গত শুক্রবার দিবাগত রাত চারটার দিকে লোকজন কার্যালয়ে আগুন দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। পনু মল্লিক বলেন, ‘আগুন দেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না।’