কার্যালয়ে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে ব্রিটিশ আমেরিকা টোব্যাকো কোম্পানির পরিবেশক শাইরিন এন্টারপ্রাইজে চুরি হয়েছে। চোরেরা গত শনিবার রাতে প্রতিষ্ঠানটির পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ২০ লাখ টাকার সিগারেট ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যায়। পুলিশ জানায়, শহরের পুরোনো বাবুপাড়ায় প্রতিষ্ঠানটির পরিবেশকের কার্যালয়। আগের দুদিন সরকারি ছুটি থাকায় কিছু নগদ অর্থ পরিবেশকের কার্যালয়ের সিন্দুকে গচ্ছিত ছিল। চোরেরা এ সুযোগে সিন্দুক ভেঙে ২০ লাখ ৬৪৪ টাকা চুরি করে। একই সঙ্গে কার্যালয়ের কাগজপত্র তছনছ করা হয়। থানার ওসি আমিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আশা করি, জড়িতদের দ্রুত শনাক্ত করা যাবে।’