কালাচাঁদপুরে মাইনুদ্দিন হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের কালাচাঁদপুরে ছুরিকাঘাতে যুবলীগের কর্মী মাইনুদ্দিন (৩৮) হত্যার ঘটনায় একই পরিবারের ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মাইনুদ্দিনের স্বজনদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্থানীয় শাহজাহান সাজু আকন্দ (৪০) ও তাঁর পরিবারের সদস্যরা মাইনুদ্দিনকে হত্যা করেছেন। এর প্রতিবাদে কালাচাঁদপুরে গতকাল বিক্ষোভ ও দুপুরে সড়ক অবরোধ করেন মাইনুদ্দিনের স্বজন ও সমর্থকেরা। স্থানীয় বাসিন্দারা বলেছেন, কালাচাঁদপুরের মধ্যপাড়ায় পরিবারসহ থাকতেন মাইনুদ্দিন। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের ১৮ নম্বর ওয়ার্ডের সদস্যপদ পান। কিছুদিন আগে শাহজাহনকে মারধর করেন তিনি। মাইনুদ্দিনের ভাগনে আনিসুর রহমান অভিযোগ করেন, শাহজাহানের সঙ্গে তাঁর মামার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত সোমবার রাতে তাঁর মামাকে ছুরিকাঘাত করা হলে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।