কালিয়াকৈরে এক ব্যক্তির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহিষবাথান এলাকায় গতকাল সোমবার দুপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, ধারণা করা হচ্ছে, গত রোববার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার পর ওই এলাকায় ফেলে রেখে পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহিষবাথান এলাকায় রেল ওভারব্রিজের নিচে একটি ধানখেতে গতকাল সোমবার সকালে লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর।