কালিহাতীতে এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতীতে কাইয়ুম হোসেন (৩৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। নিহত কাইয়ুম হোসেন কালিহাতী উপজেলার রাজাবাড়ী এলাকার আমজাদ হোসেনের ছেলে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল জানান, কাইয়ুম বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাত ১০টার দিকে পাঠন্দ নামক এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কাইয়ুমের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে গতকাল শুক্রবার দুপুরে কালিহাতী থানায় হত্যা মামলা করেন।