কালিয়াকৈরে গণপিটুনিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।
নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় গত শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে গরু চুরির জন্য চোরের দল হানা দেয়। ওই এলাকার রানা আহম্মেদের বাড়ির গোয়ালঘরের তালা ভেঙে তিনজন চোর রাতে একটি গরু নিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় টের পেয়ে রানা গরু উদ্ধারের জন্য চোরদের পেছনে ধাওয়া ও চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে প্রতিবেশীসহ আশপাশের গ্রামের লোকজন এগিয়ে এসে চোরদের ধাওয়া করেন। পরে গরু রেখে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করেন এলাকাবাসী। অন্য দুজন দৌড়ে পালিয়ে যায়। এ সময় আটক ব্যক্তিকে গণপিটুনি দিলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।