কালিয়াকৈরে দুই গ্রামের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা উত্তরপাড়া ও কালামপুর গ্রামে গতকাল রোববার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। এ সময় দুই হাজার ফুট পাইপ জব্দ করা হয়।

তিতাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চান্দরা উত্তরপাড়া ও কালামপুর গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করা হচ্ছে। বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষের নজরে এলে গতকাল সকালে দুই গ্রামে অভিযান শুরু করা হয়। দুপুর পর্যন্ত অভিযান চলাকালে দুই গ্রামের ১২০০ অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় দুই হাজার ফুট পাইপ জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম। এ সময় উপব্যবস্থাপক সফিউদ্দিন আহম্মেদ, উপব্যবস্থাপক আরিফ মাহমুদ, সহকারী প্রকৌশলী বদরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।