কালিয়াকৈরে স্কুলছাত্র ১০ দিন ধরে নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকা থেকে এক স্কুলছাত্র ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার নাম সোহাগ হোসেন (১৪)। সে মাঝুখান মডেল পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।
সোহাগ হোসেন মাঝুখান গ্রামের আবদুল গনি খানের ছেলে। পুলিশ ও পরিবার সূত্র জানায়, সোহাগ ১৮ এপ্রিল সকালে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর ফেরেনি। ওই দিন রাতে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন তার বাবা আবদুল গনি কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মুঠোফোনে জানতে চাইলে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার জাহান বলেন, সব থানায় বার্তা পাঠানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন সোর্সের মাধ্যমে সোহাগকে খোঁজা হচ্ছে।