কালিয়াকৈরে ২৪ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকা থেকে গত ২১ মে রাতে এক ব্যবসায়ী নিখোঁজ হন। এ ঘটনায় কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে ঘটনার ২৪ দিন পার হলেও তাঁকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
নিখোঁজ ব্যবসায়ী হলেন টাঙ্গাইলের গোপালপুর থানার কুলারজান এলাকার লতিফুর রহমানের ছেলে সোহেল রানা (২৮)। তিনি কালিয়াকৈর উপজেলার খোলাপাড়া এলাকায় ইট ও বালুর ব্যবসা করেন।
পুলিশ ও ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা গেছে, সোহেল রানা দীর্ঘদিন ধরে তাঁর মা ও স্ত্রী-সন্তান নিয়ে কালিয়াকৈরের একটি বাড়িতে ভাড়া থাকেন। পাশাপাশি তিনি উপজেলার খোলাপাড়ায় ইট ও বালুর ব্যবসা করছেন। চলতি বছরের ২১ মে রাত নয়টার দিকে সোহেল খোলাপাড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর তিনি নিখোঁজ হন। কালিয়াকৈর থানার এসআই মো. আবদুল আজিম বলেন, তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।