কালিয়াকৈরের সেই এসআই প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে ক্যাশ বাক্সের তালা ভেঙে ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলীকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে পুলিশ সুপার হারুন অর রশিদ এ প্রত্যাহারের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই হাসানের বিরুদ্ধে উপজেলার ডুবাইল বাসস্ট্যান্ড এলাকায় মাটি সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
গাজীপুর পুলিশ লাইনসের সহকারী রিজার্ভ অফিসার (আরও) সফিকুল ইসলাম বলেন, নির্দেশ অনুযায়ী হাসানকে কালিয়াকৈর থানা থেকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
১ ফেব্রুয়ারি রাত তিনটার দিকে ক্যাশবাক্স ভেঙে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেন এসআই হাসান।