কালিয়াকৈরের সেই মাতবর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গৃহবধূকে নির্যাতনের মামলার প্রধান আসামি মাতবর জালাল উদ্দিন আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে। গত বুধবার বিকেলে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্যাতনের ঘটনার দিন থেকে জালাল পলাতক ছিলেন। বুধবার তিনি গাজীপুর নারী নির্যাতন দমন আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন। ওই আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।