কালীগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জের বেরুয়া গ্রামে গতকাল সোমবার এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এরপর লাশ হাসপাতালে রেখে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান।
নিহত গৃহবধূর নাম রিতু বেগম (২৫)। তিনি কালীগঞ্জের কলুন গ্রামের মৃত আবদুল কাইয়ূমের মেয়ে ও বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামের দিনমজুর মোবারক হোসেনের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বেরুয়া গ্রামের আবদুর রশিদের ছেলে মোবারকের সঙ্গে ১০ বছর আগে রিতু বেগমের বিয়ে হয়। তাঁদের সংসারে আট বছরের এক ছেলে ও দুই বছরের এক মেয়ে আছে। বিয়ের পর রিতু জানতে পারেন আরেক নারীর সঙ্গে মোবারকের সম্পর্ক আছে। এ বিষয়ে কথা বললেই রিতুকে মারধর করতেন মোবারক। একই বিষয় নিয়ে গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে মোবারক ও রিতুর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মোবারক কাঠ দিয়ে রিতুকে এলোপাতাড়ি আঘাত করেন। তাঁর মাথায়ও আঘাত করা হয়। রিতু মাটিতে লুটিয়ে পড়েন। পরে শাশুড়ি জয়গননেছা অন্যদের সহযোগিতায় রিতুকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।