কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চৈতরপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার মুদি দোকানির রডের আঘাতে ক্রেতা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত ব্যক্তির নাম শরীফ হোসেন (৩৬)। তিনি উপজেলার কাকাবো গ্রামের মৃত হারেজ শেখের ছেলে।
পুলিশ জানায়, চৈতারপাড়া গ্রামের ইমরান হোসেনের ছেলে মো. জাকারিয়া (২১) মুদি ব্যবসায়ী। বাড়ির পাশেই তাঁর দোকান। গতকাল বিকেল পাঁচটার দিকে শরিফ হোসেন মালামাল কিনতে জাকারিয়ার দোকানে যান। এ সময় দুজনের মধ্যে কেনাকাটার বিষয় নিয়ে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে জাকারিয়া দোকানে থাকা রড দিয়ে শরীফের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।