কালীগঞ্জে পুকুর থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বরাট গ্রামের একটি পুকুর থেকে বিউটি রানী বিশ্বাস (৩৬) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের গোপাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, বিউটি গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। গতকাল সকালে বাড়ির পাশের একটি পুকুরে তাঁর লাশ ভেসে থাকতে দেখা যায়। পুকুরপাড়ে বিষের একটি বোতলও পাওয়া গেছে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ গিয়ে পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিউটির লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।