কালীগঞ্জে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে চার দিন আগে নিখোঁজ হন রাজন মোল্লা (২৫) নামের এক তরুণ। গতকাল শুক্রবার তাঁর লাশ নদীর ঘোনাপাড়া এলাকায় ভেসে ওঠে। রাজন উপজেলার গোলাবাড়ী গ্রামের জামান মোল্লার ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে রাজনের লাশ উদ্ধার করা হয়। পরে থানায় এসে রাজন মোল্লার বাবা তাঁর লাশ শনাক্ত করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে রাজনের লাশ হস্তান্তর করা হয়েছে।