কালুখালীতে বিএনপির প্রার্থীকে পিটিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থীকে গত মঙ্গলবার রাতে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
এদিকে একই রাতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সালাউদ্দিন মাতুব্বর ও বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ ব্যক্তি আহত হয়েছেন।
পঞ্চম ধাপে ২৮ মে কালুখালী উপজেলার সাতটি ইউপিতে ভোট হবে। মদাপুর ইউপির বিএনপির প্রার্থী আহত আবদুল কুদ্দুস ফকির রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। হামলার ঘটনায় তাঁর ভাই মোক্তার মৃধা বাদী হয়ে গতকাল বুধবার দুপুরে দ্রুত বিচার আদালতে মামলা করেছেন। এতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর ভাগনে ইলিয়াসকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়েছে।
এদিকে মঙ্গলবার ভেদরগঞ্জের নারায়ণপুর ইউপিতে আওয়ামী লীগের সালাউদ্দিন মাতুব্বর ও বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন তালুকদার মনোনয়নপত্র জমা দেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুই পক্ষ ইউপির ইকরকান্দি এলাকায় পৌঁছালে সংঘর্ষ শুরু হয়।