কালুখালীতে শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে গত শুক্রবার সন্ধ্যায় এক শিশু (৭) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।
শিশুটির মা-বাবা অভিযোগ করে বলেন, শুক্রবার স্থানীয় একটি বাজার থেকে বাড়ি ফিরছিল শিশুটি। সন্ধ্যায় বাড়ির কাছাকাছি পৌঁছালে প্রতিবেশী আরিফ ফকির শিশুটিকে কৌশলে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুটি বাড়িতে ফিরে ঘটনাটি জানায় এবং অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ মো. আবদুল হান্নান বলেন, শিশুটিকে ধর্ষণ করার আলামত পাওয়া গেছে। চিকিৎসা দেওয়ার পর তার রক্তক্ষরণ বন্ধ হয়েছে।
গতকাল শনিবার বিকেলে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, আরিফ পলাতক রয়েছেন।