কালোবাজারে ওএমএসের চাল–আটা বিক্রি,আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওএমএসের চাল ও আটা কালোবাজারে বিক্রির সময় দুজনকে আটক করেছে র‍্যাব
ছবি: সংগৃহীত

সরকারের খোলাবাজারে পণ্য বিক্রির কর্মসূচির (ওএমএস) চাল ও আটা কালোবাজারে বিক্রির সময় দুজনকে আটক করেছে র‍্যাব। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ভাষানটেকের বাগানবাড়ি এলাকা থেকে ৩৯ টন পণ্যসহ তাঁদের আটক করা হয়।

র‌্যাব-৪ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন মো. শরিফুল ইসলাম ও মো. আবদুর রহিম। তাঁদের সঙ্গে থাকা একটি মিনিট্রাকও জব্দ করা হয়।

র‍্যাব-৪–এর অধিনায়ক মোজ্জাম্মেল হক প্রথম আলোকে বলেন, আটক দুজন দীর্ঘদিন ধরে কালোবাজারে চাল ও আটা বিক্রি করছিলেন। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, এ চক্র রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সরকারি চাল ও আটার বস্তা সংগ্রহ করে।

চক্রটি বস্তা পরিবর্তন করে ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের বস্তায় প্যাকেটজাত শেষে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে
ছবি: সংগৃহীত

পরে ওই বস্তা পরিবর্তন করে ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের বস্তায় প্যাকেটজাত শেষে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে। তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।