কালোবাজারে টিকিট বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জে হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি করার অভিযোগে গত রোববার মোহনগঞ্জ জিআরপি পুলিশ জুয়েল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি উপজেলার কুটিউগা গ্রামে। মোহনগঞ্জ রেলস্টেশন সূত্রে জানা গেছে, জুয়েল মিয়া গত রোববার সকালে মোহনগঞ্জ রেলস্টেশনের প্ল্যাটফর্মের উত্তর পাশে হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট যাত্রীদের কাছে বিক্রি করছিলেন। সকাল সোয়া আটটার দিকে পাঁচটি টিকিটসহ জুয়েল মিয়াকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। পরে ওই দিনই তাঁকে ময়মনসিংহ রেলওয়ে থানা-পুলিশের কাছে পাঠানো হয়েছে।