কাশবন দখলে সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের হলোখানায় কাশবন দখল নিয়ে সংঘর্ষে একজন নিহত এবং উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ বুধবার বেলা একটায় জমির মালিক এনামুল হক ও তাঁর পরিবারের লোকজনসহ শ্রমিকদের নিয়ে জমির কাঁশবন কাটতে গেলে প্রতিপক্ষ একরামুল হক গং আকস্মিকভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন হলোখানা মৌজার ভোলা মণ্ডলের ছেলে নুরজামাল মণ্ডল (৫৫)। এতে সংঘর্ষে উভয় পক্ষের আহত হন ১৫ জন।
আহত ব্যক্তিদের মধ্যে ইসলাম মণ্ডল (৪০), সাইয়্যেদুল হক (২৫), মিলন (২৬), মাঈদুল মণ্ডল (৩০), সিরাজুল হক (৫২), মালেকা বেগম (৫০), রফিকুল ইসলাম মণ্ডল (৩৫), শহিদুল মণ্ডল (৬০) কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ এস এম আবদুস সোবহান একজন নিহত হওয়ার বিষয়টির নিশ্চিত করে বলেন, দোষী ব্যক্তিদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৯ ডিসেম্বর একই কাশবন দখলকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছিলেন। দীর্ঘদিন যাবৎ ৬৫ একর জমি নিয়ে এনামুল হক ও একরামুলের মধ্যে বিরোধ চলে আসছিল।