কাশিমপুর কারাগারের কাছে হামলা, কারারক্ষী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাশিমপুর কারাফটকের ২০০ গজ সামনে দুই মোটরসাইকেল আরোহীর অতর্কিতে ছোড়া গুলিতে সাবেক কারারক্ষী রুস্তম আলী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পালানোর সময় মোটরসাইকেলের এক আরোহীকে আটক করা হয়েছে।
কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে দুই আরোহী অতর্কিতে গাজীপুরের কাশিমপুর কারাগারের প্রধান ফটকে গুলি ছোড়ে। এতে সর্বপ্রধান কারারক্ষী রুস্তম আলী নিহত হন। গুলি ছুড়ে পালানোর সময় মোটরসাইকেলের এক আরোহীকে আটক করা হয়েছে। বিস্তারিত আসছে...