কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসক।
ওই আসামির নাম কামাল পাশা (৪৫)। তাঁর বাড়ি টাঙ্গাইলের জাফরাযান এলাকায়।
কাশিমপুর কারাগারের পার্ট-২-এর কারাধ্যক্ষ নাশির আহমেদ বলেন, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে যান কামাল পাশা। এ অবস্থায় তাঁকে প্রথমে কারা হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।