কাহালু উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা তায়েব আলীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গতকাল বৃহস্পতিবার কাহালু থানা-পুলিশের সাহায্যে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তায়েব আলী জেলা জামায়াতের আমির (পশ্চিম)। পুলিশের দাবি, তায়েব আলী ভাঙচুর-নাশকতার দুটি মামলার সন্দেহভাজন আসামি।
বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ভাঙচুর-নাশকতার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে তাঁর নামে মামলা আছে।