কাহালুতে তিনটি বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালুর ধলাহার চাকীপাড়া গ্রামের তিন বাড়িতে গত মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। গৃহকর্তাদের দাবি, ডাকাতেরা ২৯ ভরি সোনার ও ১৬ ভরি রুপার গয়না এবং নগদ ৯ লাখ টাকা লুট করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চাকীপাড়া গ্রামে সাধনচন্দ্র চাকী, রবীন্দ্রনাথ চাকী ও রাধাকান্তি ভজন চাকীর বাড়ি পাশাপাশি অবস্থিত। তাঁরা সম্পর্কে তিন ভাই। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ২০ থেকে ২৫ জনের একদল ডাকাত তাদের বাড়িতে ঢুকে পড়ে তিন দলে বাগ হয়ে ডাকাতি চালায়।