প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের হালিশহরের জে ব্লকের নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩টি কিরিচ ও ৩টি বুলেট উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, স্থানীয় একটি বিষয় নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার দিবাগত রাতে হালিশহর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গোলাম কিবরিয়া নামের স্থানীয় একজন ব্যবসায়ী আহত হন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ সরওয়ার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে পাশের নির্মাণাধীন বহুতল ভবনের ছয়তলা থেকে পরিত্যক্ত অবস্থায় কিরিচ ও বুলেট উদ্ধার করা হয়। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী প্রথম আলোকে জানান, সংঘর্ষের ঘটনায় সরওয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।