কিল-ঘুষিতে এক ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আশুলিয়ায় এক বৃদ্ধের কিল-ঘুষিতে আরেক বৃদ্ধ মারা গেছেন। খেজুরটেক এলাকায় গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বাবুল হোসেন (৬২)। তাঁর বাড়ি দিনাজপুর সদর উপজেলায়। থাকতেন খেজুরটেক এলাকায়।
আশুলিয়া থানার পুলিশ ও নিহত বাবুল হোসেনের পারিবারিক সূত্রে জানা গেছে, বাবুল হোসেনের ছেলে রাব্বী (৭) ও নাতি হৃদয় (৫) গতকাল সকাল নয়টার দিকে প্রতিবেশী আবু সায়েদের বাড়ি থেকে একটি পেঁপের চারা নিয়ে বাড়িতে রোপণ করে। বিষয়টি জানার পরপরই আবু সায়েদ ক্ষিপ্ত হয়ে বাবুল হোসেনের বাড়িতে গিয়ে তাঁকে গালিগালাজ করেন। বাবুল পাল্টা গালি দিলে সায়েদ তাঁকে কিল-ঘুষি মারেন। এ সময় বাবুল মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। পরে চিকিৎসার জন্য সাভারের গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।