কিশমিশ ও জিরা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী রেলস্টেশনে নোয়াখালী এক্সপ্রেস ট্রেন থেকে ছয় বস্তা কিশমিশ এবং দুই বস্তা জিরা জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। গতকাল বৃহস্পতিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও থানা-পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মো. কেয়াম উদ্দিন। সহকারী কমিশনার মীর মো. কেয়াম উদ্দিন প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল সাড়ে আটটার দিকে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা ওই পণ্যগুলো জব্দ করা হয়। নোয়াখালী অফিস|