কিশোর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে মো. বশির (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের বাহেরচর এলাকা থেকে গত বুধবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বশির স্থানীয় সোবাহান মিয়ার ছেলে। বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বশির দীর্ঘদিন ধরে এ ধরনের কটূক্তি করে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ আইনে মামলা হয়েছে।