কিশোর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩৫ বোতল ফেনসিডিলসহ আমিরুল ইসলাম (১১) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। থানার পুলিশ সূত্র জানায়, উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর এলাকায় কয়েকজন নারী মাদকের চালান নিয়ে আসছেন—এমন খবর পেয়ে রোববার রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় কয়েকজন নারীকে তল্লাশি করলেও তাঁদের কাছে কিছুই পাওয়া যায়নি। পরে কিশোর আমিরুলের কাছে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। আমিরুল জানায়, আখাউড়ার মিনারপুর গ্রামের জাহাঙ্গীরের স্ত্রী বাসনা বেগম তাকে দিয়ে ব্যাগটি এখানে নিয়ে এসেছেন। এ জন্য তাকে ৫০০ টাকা দেওয়া হয়েছে।