কিশোরগঞ্জে বল্লমের আঘাতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব শত্রুতার জের ধরে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে প্রতিপক্ষের বল্লমের আঘাতে শিমুল মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের হাশিমপুর সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, নিহত শিমুল কাটখাল ইউনিয়নের হাশিমপুর গ্রামের বাসিন্দা। এলাকায় আধিপত্য নিয়ে একই গ্রামের বাসিন্দা ওবায়দুল্লাহর (২৫) সঙ্গে তাঁর কিছুদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আজ সন্ধ্যার দিকে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও তর্কাতর্কি হয়। একপর্যায়ে ওবায়দুল্লাহ বল্লম দিয়ে শিমুলকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শিমুল মারা যান।
কাটখাল পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা মো. সহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।