কিশোরগঞ্জে মূর্তি ভাঙচুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের বীর হাজীপুর কর্মকারপাড়ার একটি পূজামণ্ডপে একটি মূর্তি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে কর্মকারপাড়ার দীপক চন্দ্র সরকারের বাড়িতে এ ঘটনা ঘটেছে। কর্মকারপাড়া পূজামণ্ডপের সাধারণ সম্পাদক দীপক চন্দ্র সরকার বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির পূজামণ্ডপে একটি মূর্তির মাথা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা বলেন, মূর্তি ভাঙার ঘটনায় দীপক চন্দ্র বাদী হয়ে একটি মামলা করেছেন। পুলিশ অপরাধীদের ধরতে চেষ্টা করছে।