কিশোরগঞ্জে ৬ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি না মানায় কিশোরগঞ্জ পৌরসভার ছয় কাউন্সিলর প্রার্থীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু তাহের মো. সাঈদ গতকাল রোববার রাতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।

আদালত সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধি না মেনে দেয়ালে পোস্টার লাগানোর অভিযোগে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল আলিম ও সাহাব উদ্দিন মোড়ল, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আরিফুল ইসলাম আরজু, মাহবুবুর রহমান ও সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া মাইক ব্যবহার করে সভা করায় ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিজুল হক রবিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশ্রাফুল আলম জরিমানার এ বিষয়টি নিশ্চিত করেন।