কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের রামপালে এক কিশোরী (১৬) গণধর্ষণের শিকার হয়েছে। গত সোমবার রাতে উপজেলার গোবিন্দপুর গ্রামের একটি বাগানে এ ঘটনা ঘটে। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে গতকাল মঙ্গলবার পুলিশ মাসুম মল্লিক (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
এর আগে মেয়েটির মা রামপাল থানায় মামলা করেন। গতকাল দুপুরে মাসুমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাসুম হোগলডাঙ্গা গ্রামের বাসিন্দা।
রামপাল থানার ওসি কাজী দাউদ হোসেন বলেন, সোমবার রাত সোয়া আটটার দিকে মেয়েটিকে মুঠোফোনে ডেকে নেয় মাসুম। পরে গোবিন্দপুর গ্রামের একটি বাগানে নিয়ে ছয়-সাতজন মিলে তাকে ধর্ষণ করে। অসুস্থ অবস্থায় মেয়েটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।