কিশোরী ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর এলাকায় স্কুলপড়ুয়া এক কিশোরীকে (১৪) তার গৃহশিক্ষক ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার সকালে মিরপুরের দক্ষিণ পীরেরবাগের একটি বাসায় এ ঘটনা ঘটে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আল আমিন ওরফে রাজু (২৪) নামের ওই গৃহশিক্ষকসহ তিনজনকে আসামি করে গতকাল বৃহস্পতিবার মামলা করেছেন মেয়েটির বাবা।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ মিয়া বলেন, রাজু মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থী। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজু, তাঁর দুই বন্ধু শাহীন ও মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসার জন্য মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকে রাজুর বাবা পলাতক রয়েছেন।