কিশোরী ধর্ষণের অভিযোগে নিকটাত্মীয় রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক কিশোরী ধর্ষণের মামলায় তার এক নিকটাত্মীয়কে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশের পক্ষ থেকে গুরুতর যৌন নির্যাতনের শিকার কিশোরীর নিকটাত্মীয়কে গ্রেপ্তার করে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র নিশ্চিত করেছে, গুরুতর যৌন নির্যাতনের শিকার ওই কিশোরী ও তাঁর এক নিকটাত্মীয় ঢাকার আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার ওই কিশোরীর নিকটাত্মীয় অপর নিকটাত্মীয়র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। এরপর পুলিশ ওই নিকটাত্মীয়কে গ্রেপ্তার করে।

মামলার তথ্যমতে, কিশোরীকে দিনের পর দিন ধর্ষণ করে আসছিল ওই নিকটাত্মীয়। লোকলজ্জায় বিষয়টি গোপন রাখা হয়। পরে নির্যাতন অব্যাহত থাকায় কিশোরী মুখ খোলে এবং কাছের আত্মীয়স্বজনদের বলে দেয়। একপর্যায়ে আত্মীয়স্বজনেরা প্রতিবাদমুখর হয়ে ওঠেন এবং আইনের আশ্রয় নেন। পরে কিশোরীকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ওই কিশোরীকে তাঁর নিকটাত্মীয় নিয়মিত গুরুতর যৌন নির্যাতন করতেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। কিশোরী তিন দিন একটি হাসপাতালে ভর্তিও ছিল। আদালত ওই নিকটাত্মীয়কে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।