কিশোরীকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নে গত সোমবার রাতে এক কিশোরী (১৭) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে ওই কিশোরীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই কিশোরী প্রথম আলোকে বলে, সোমবার রাত ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে ওত পেতে থাকা এক যুবক তার মুখ চেপে ধরে পাশে নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে আরও চার-পাঁচজন যুবক তাকে ধর্ষণ করে। একপর্যায়ে সে চেতনা হারিয়ে ফেলে।