কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলায় গত বুধবার শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে (৪০) গ্রেপ্তার করেছে।

গতকাল বৃহস্পতিবার ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা হয়েছে। পরে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে ২২ ধারায় তার জবানবন্দি লিপিবদ্ধ করা হয়।

থানা-পুলিশ সূত্র জানায়, বুধবার দুপুর ১২টার দিকে প্রতিবেশী এক ব্যক্তি ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ওই দিনই ধামরাই থানায় মামলা করেন।

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।