কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে গতকাল শনিবার মোহাম্মদ ইকবাল (২০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সকালে ওই কিশোরী নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করে। এরপর উপজেলার চরতি ইউনিয়নের মধ্যম চরতি থেকে ইকবালকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে বলা হয়, প্রায় দুই বছর আগে ওই কিশোরীর সঙ্গে মধ্যম চরতি এলাকার মোহাম্মদ ইকবালের প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ইকবাল ওই কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ওই কিশোরী বিয়ের জন্য ইকবালকে চাপ দেয়। পরে ইকবাল ওই কিশোরীর সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, গ্রেপ্তারের পর ইকবাল ওই কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।