কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জানেরচালা এলাকায় এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গতকাল শনিবার সকালে কালিয়াকৈর থানায় একটি মামলা করা হয়েছে। গতকালই পুলিশ এই মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম সাদ্দাম হোসেন (২৯)। বাড়ি উপজেলার গাবতলী গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার জানেরচালা এলাকায় এক কিশোরী গত ৩০ এপ্রিল রাতে গণধর্ষণের শিকার হয়। ঘটনার পর এলাকার মাতাব্বররা মামলা না করতে ওই তরুণীর পরিবারকে নানাভাবে চাপ দেন। এ ঘটনায় গতকাল শনিবার প্রথম আলোয় ‘কিশোরীকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এ পর্যায়ে বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশের নজরে আসে। ওই দিনই প্রশাসন কিশোরীর অভিভাবকদের থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, গণধর্ষণের শিকার হওয়া কিশোরীর বাবা বাদী হয়ে গতকালই কালিয়াকৈর গ্রামের সবুজ মিয়া (২৫), মিলন মিয়া (২২), সেলিম হোসেন (২৬), মিজানুর রহমান (২৭), শুকুর আলী (২৮) লিয়ন মিয়া (২৫) ও গাবতলী গ্রামের সাদ্দাম হোসেনকে (২৯) আসামি করে কালিয়াকৈর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা করেন। এর পর পুলিশ অভিযান চালিয়ে কালিয়াকৈর বাজার এলাকা থেকে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে।