প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পাতিলাপাড়া গ্রাম থেকে গতকাল শনিবার সকালে বুলবুলি বেগম (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুলবুলি ওই গ্রামের ফেরদৌস আলীর মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। সকালে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সাটুরিয়া থানার এসআই ফারুক আহম্মেদ বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।