কিশোরীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাটারা থেকে এক কিশোরীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে পূর্ব ভাটারা চিতাখোলা ব্রিজের পূর্ব পাশের বালুর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। গতকাল রোববার ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়ারেস বলেন, গলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের মস্তক বিচ্ছিন্ন ছিল। কবে, কারা ওই কিশোরীকে হত্যা করেছে কিছুই বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তিনি বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।