কিশোরীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ-টঙ্গী চুয়ারিখোলা এলাকার একটি ডোবা থেকে গতকাল শনিবার দুপুরে এক কিশোরীর (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোরীটিকে হত্যা করে ফেলে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি। পরনে খয়েরি রঙের সালোয়ার, কামিজ ও দুটি সোয়েটার ছিল। পুলিশ সূত্র জানায়, গতকাল মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন।