কিশোর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারীতে ২১ হাজার টাকার সমমূল্যের জাল নোটসহ আজাদ মোল্লা (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজাদ মোল্লা বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার ইউনিয়নের রাজাপুর বাজারের মুদি ব্যবসায়ী নিরাপদ ভৌমিকের কাছ থেকে আজাদ কিছু খাবার কিনে এক হাজার টাকার একটি নোট দেয়। এ সময় কথা-কাটাকাটি হয়। পরে পুলিশ তার কাছে থাকা ১৮টি ১ হাজার টাকার ও ৬টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে।