কিশোরগঞ্জ পাসপোর্ট কার্যালয়ের দালালের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ শহরের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে অভিযান চালিয়ে কাজল চন্দ্র সরকার (৫৪) নামের এক দালালকে আটকের পর এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের জ্যেষ্ঠ নির্বাহী হাকিম আবু তাহের মো. সাঈদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কাজল চন্দ্র সরকার কটিয়াদী উপজেলার কায়েস্থপল্লি গ্রামের মৃত নগেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পাসপোর্টপ্রত্যাশী ব্যক্তিদের পাসপোর্ট করে দেওয়ার নাম করে কাজল চন্দ্র সরকার পাসপোর্টের নির্ধারিত ফির চেয়ে অনেক বেশি টাকা আদায় করে আসছেন। চার-পাঁচ বছর ধরে এভাবে তিনি দুই হাজার পাসপোর্ট করে দিয়েছেন বলে ভ্রাম্যমাণ আদালতকে দেওয়া স্বীকারোক্তিতে জানিয়েছেন।