কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আতাউর (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

আজ বুধবার সকালে মিঠামইন উপজেলার ঘাগড়া এলাকায় ওই সংঘর্ষ হয়। আহত লোকজনকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, ঘাগড়া গ্রামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল ও সাবেক ইউপি চেয়ারম্যান শেরজাহান গ্রুপের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার ও জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে সকাল ১০টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের বল্লমের আঘাতে ঘটনাস্থলে মারা যান আতাউর। তিনি ঘাগড়া বাজারের মুদি ব্যবসায়ী।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, এখন পরিস্থিতি শান্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।