কিশোরগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুরে নির্বাচনী সহিংসতায় আবুল কাসেম (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আবুল কাসেম হোসেনপুর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। তিনি মাছ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে হোসেনপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী শাহজাহান আলম ও পানির বোতল প্রতীকের কাউন্সিলর প্রার্থী জহিরুল ইসলাম ওয়াসিমের সমর্থকদের মধ্যে বেলা আড়াইটার দিকে সদর দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ১২ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় শাহজাহান আলমের সমর্থক আবুল কাসেমকে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।