কিশোরগঞ্জে বাজারে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কেল্যাবাড়ী বাজারে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
কেল্যাবাড়ী বাজারের পাহারাদার আবদুল লতিফ ও এলাকার কয়েকজন জানান, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ১৫-১৬ জনের একদল ডাকাত ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে বাজারে ঢোকে। এ সময় আবদুল লতিফসহ বাজারের চারজন পাহারাদারকে বেঁধে রাখে ডাকাতেরা। এরপর তারা ওই বাজারের গৌতম রায়ের কম্পিউটার দোকান, ডালিম রায়ের ফ্লেক্সিলোডের দোকান ও আলমগীরের স্টেশনারির দোকানের তালা ভেঙে ৭০ হাজার টাকাসহ দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, ডাকাতির ঘটনা সত্য।